advertisement
advertisement

ইউসিবির মোট ঋণের ৭২% টেকসই অর্থায়নে গেছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
ইউসিবির মোট ঋণের ৭২% টেকসই অর্থায়নে গেছে

সাসটেইনেবিলিটি রিপোর্ট তথা টেকসই অর্থায়ন–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির, সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে

advertisement

সাসটেইনেবিলিটি রিপোর্ট তথা টেকসই অর্থায়ন–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির, সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়েপরিবেশগত ও সামাজিক প্রভাব, সুশাসন এবং টেকসই অর্থায়নের চিত্র তুলে ধরে ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

ওয়েবভিত্তিক ইন্টারঅ্যাকটিভ সংস্করণসহ প্রকাশ করা হয়েছে ‘ট্রান্সফর্মিং ইনটেন্ট ইনটু প্ল্যানেটারি ইমপ্যাক্ট’ নামের এ প্রতিবেদন। এটি ইউসিবির তৃতীয় সাসটেইনেবিলিটি রিপোর্ট।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইউসিবি টেকসই অর্থায়নে ১৭ হাজার ৯২৭ কোটি ৯ লাখ টাকা বিতরণ করেছে, যা ব্যাংকের বিতরণ করা মোট ঋণ বিতরণের ৭২ দশমিক ২৯ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর